FE43DF93-13CD-493E-BEF2-A77A9E7D6926 Copenhagen Consensus Center Logo
Copenhagen Consensus Center

আপনার বক্তব্য পেশ করুন

আপনি কিভাবে অগ্রাধিকার দিবেন? প্রকাশিত প্রতিটি গবেষণাপত্রের সাথে আমরা একটি করে ফেসবুক পোল খুলে দিব যেন আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন। নিম্নোক্ত প্রতিটি পোলে অংশগ্রহণ করুন এবং প্রতি সপ্তাহের নতুন পোলে অংশগ্রহণের ...

    অধিকতর উন্নত মানের চুলা ব্যবহার করে গৃহস্থালির বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই

    - বিয়র্ন লোমবোর্গ

    গৃহাভ্যন্তরে খোলা আগুনে রান্নার কথা আসলে, স্বাস্থ্যের উপর এর ক্ষতিকারক প্রভাব একদিনে দুই প্যাকেট সিগারেট ধূমপান করার সমান হতে পারে। এই আভ্যন্তরীণ বায়ু দূষণ প্রতি ১০ বাংলাদেশী গৃহস্থালির মধ্যে ৯টি কেই পীড়িত করে, যারা গৃহাভ্যন্তরে রান্নার জন্য কাঠ এবং অন্যান্য জৈব জ্বালানী ব্যবহার করে থাকে। 

    গৃহাভ্যন্তরে রান্নার ধোঁয়ার সংস্পর্শে থেকে সময়ের সাথে সাথে বিভিন্ন মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে, যেমন ফুসফুসের ক্যান্সার, স্ট্রোক, এবং হৃদরোগ। এ কারণেই এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক পরিবেশগত সমস্যা। বাংলাদেশে, এরূপ আভ্যন্তরীণ বায়ু দূষণ, ১০-১৫ শতাংশ মৃত্যুর জন্য দায়ী।

    এক্ষেত্রে স্পষ্টতই বলা যায় যে আমাদের গৃহস্থালির বায়ু দূষণ কমানোর বিষয়ে আমাদের মনোযোগ দেয়া দরকার। কিন্তু এই ধরনের নীতিগুলো প্রতিদ্বন্দ্বিতা করে অন্যান্য অনেক সম্ভাব্য উপকারী প্রস্তাবের সঙ্গে, যেগুলো কিভাবে জাতীয় বাজেট অথবা আন্তর্জাতিক অংশীদার – এর কাছ থেকে দুষ্প্রাপ্য সম্পদ ব্যবহার করা যায় সেই সম্বন্ধে।  

    তাহলে সবচেয়ে ভালো নীতি কোনগুলো? "বাংলাদেশের অগ্রাধিকারসমূহ"- ব্র্যাক এবং বিশ্বের ডজন খানেক শীর্ষ অর্থনীতিবিদদের সহযোগিতায় - এই প্রশ্নের উত্তর বের করতে সাহায্য করারই প্রতিশ্রুতি দিচ্ছে।

    আমাদের গবেষণায় বাড়ির ভেতরে মারাত্মক বায়ু দূষণ হ্রাসের দুটি প্রধান উপায় প্রস্তাব করা হয়েছেঃ   মানুষ হয় একই জৈব জ্বালানী, যা অধিকাংশ বাংলাদেশী পরিবার বর্তমানে ব্যবহার করে, তাই জ্বালাতে পারে, কিন্তু আরও উন্নত মানের রান্নার চুলা ব্যবহার করে, যা অনেক কম দূষণ নিঃসরণ করে, অথবা তারা এর পরিবর্তে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করতে পারে, যা অনেক বেশী পরিচ্ছন্নভাবে দাহ্য। 

    গৃহাভ্যন্তরে মানসম্পন্ন বায়ুর ব্যবস্থা করার সবচেয়ে সস্তা উপায় হলো একটি উন্নত জৈব জ্বালানীর রান্নার চুলাতে সুদূরপ্রসারী বিনিয়োগ করা। এটি একটি সাধারণ বদ্ধ চুলা, যেটির সাথে প্রায়শঃই একটি চিমনি থাকে, যা তাপের অপচয় হ্রাস করে, বায়ুর বিরুদ্ধে রক্ষা করে, এবং গতানুগতিক চুলা বা খোলা আগুনের চেয়ে আরও বেশী দক্ষতার সাথে রান্নার পাত্রে তাপ ছড়িয়ে দেয়। এটা জ্বালানীকে- সাধারণত জৈবসারকে- আরও কার্যকরভাবে এবং অতঃপর কম দূষণের সঙ্গে দগ্ধ করে। বাংলাদেশে দুটি চুল্লী এবং একটি চিমনীসহ তিন বছর স্থায়ী হবে এমন একটি চুলার খরচ বাৎসরিক প্রায় ১,০০০ টাকা। এটি সামগ্রিক খরচকে আড়াল করার জন্য, যার মধ্যে রয়েছে প্রতি তৃতীয় বছরে এর প্রতিস্থাপন, এবং সেইসাথে কিছু রক্ষণাবেক্ষণও।  আর এই খরচের প্রায় এক-তৃতীয়াংশ প্রথমেই এই সুযোগের ব্যাপারে সচেতনতার প্রচারেই চলে যায়। 

    কিন্তু এর উপকারিতা অনেক। যদি ৩০ মিলিয়ন পরিবারের সবগুলোই পুরনো চুলার পরিবর্তে উন্নত রান্নার চুলা নেয়, এটি প্রতি বছর ৩৩,০০০ -এরও বেশী জীবন রক্ষা করতে পারবে। প্রতিটি জীবন গড়ে আরও ২৮ বছর বেশী বেঁচে থাকবে, যার অর্থমূল্য প্রায় ৭৯ বিলিয়ন টাকা — বা প্রতি পরিবারের জন্য বাৎসরিক ২,৬০০ টাকার সমান। তাছাড়া, প্রতিটি পরিবার অসুস্থতার কয়েকটি দিন কম যাপন করবে, যার অর্থমূল্য আরও ২৬০ টাকা। 

    তবে পরিবারে রান্নার সময়ও দৈনিক ১৫ মিনিট বাঁচবে, কারণ উন্নত রান্নার চুলাগুলো আরও দ্রুত কাজ করে, এবং যেহেতু এতে কম জ্বালানী প্রয়োজন হয়, এটা প্রতিদিনের জ্বালানী সংগ্রহ করার সময়কে অর্ধেকে নামিয়ে আনবে। সব মিলিয়ে, এই সুবিধার অর্থমূল্য আরও ২০০০ টাকা। উন্নত রান্নার চুলার জন্য প্রতি ১,০০০ টাকা ব্যয়ে, প্রতিটি পরিবার স্বাস্থ্য এবং সময় সাশ্রয়ের ক্ষেত্রে প্রায় ৫,০০০ টাকার সুবিধা পাবে: ব্যয়িত প্রতিটি টাকায় ৫ টাকার সমান কল্যাণ হবে।

    গৃহস্থালির বায়ুর মান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বেশিরভাগ সমস্যা এরপরও এইরূপে রয়েই যায় - আমরা "শুধুমাত্র" প্রতি বছর ১৫০,০০০ মৃত্যুর মধ্যে ৩৩,০০০ জীবন বাঁচাতে পারবো। 

    এজন্যই আমরা আরও বেশী পরিপূর্ণ একটি বিকল্প বিবেচনা করতে পারি। এলপিজি খুব শুদ্ধভাবে দাহ্য – প্রায় একটি বৈদ্যুতিক চুলার মতোই। এধরনের চুলার ব্যবহার অনেক বেশী সুবিধা প্রদান করবে: এটা ৯১,০০০ জীবন বাঁচাবে, যার অর্থমূল্য সর্বমোট প্রায় ২১৮ বিলিয়ন টাকা, বা প্রতি পরিবারের জন্য ৭,৩০০ টাকা। এটি প্রতি পরিবারে প্রায় ৭০০ টাকার অসুস্থতার খরচ কমাবে, রান্নার গতি বৃদ্ধি করবে প্রায় ৪০ মিনিট, এবং জ্বালানি সংগ্রহের পুরো সময়টা বাঁচিয়ে দেবে, যার নিট অর্থমূল্য প্রায় ৫,২০০ টাকা। 

    কিন্তু, এলপিজির খরচটাও উল্লেখযোগ্যভাবে বেশী। এতে প্রতি বছর খরচ পড়বে প্রায় ১০,০০০ টাকা, যার সাথে যোগ হবে ২০০০ টাকার রান্নার জ্বালানি খরচ। সব মিলিয়ে, আপনি প্রায় ১২,০০০ টাকা খরচ করে প্রায় ১২,০০০ টাকারই সুফল পাবেন। তাই এলপিজি চুলার জন্য খরচে আপনার আর্থিক ক্ষতি হবে না, তথাপি এক টাকা খরচে এক টাকার সুবিধাই ফেরত আসবে। 

    এ থেকে দেখা যায় যে সবচেয়ে ভাল বিকল্প আসলে সেই ভালোর জন্যই শত্রুস্বরূপ। সস্তা বিকল্পসমূহ, কম সহায়ক হওয়া সত্ত্বেও, সবাইকে সাহায্য করার ক্ষেত্রে একটি খুব ভালো উপায় হতে পারে। দীর্ঘ সময়ের জন্য, অপেক্ষাকৃত ব্যয়বহুল বিকল্পগুলো সমাধান হতে পারে। বাংলাদেশের ন্যায় আয় স্তরের বহু দেশ যথেষ্ট উচ্চ হারে এলপিজির মতো আধুনিক রান্নার জ্বালানি গ্রহণ করেছে।

     

    রান্নার চুলার প্রকৃতি ব্যয়িত প্রতি টাকায় সর্বমোট যত টাকার সুবিধাসমূহ পাওয়া গিয়েছে
    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ১
    উন্নত জৈবজ্বালানী ৫

     

    কিন্তু অধিকতর উন্নত মানের চুলা চালু করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এটা দেখা গিয়েছে যে কিছু পূর্ববর্তী প্রচেষ্টা ছাড়া, গৃহস্থালিগুলোকে নতুন চুলায় অভ্যস্ত করাটা কঠিন। আর বায়ু দূষণের বিরুদ্ধে সমাজ ভিত্তিক যুদ্ধের ক্ষেত্রে ব্যাপক হারে নতুন চুলায় অভ্যস্ত হওয়াটা খুব জরুরী। একটি সমাজের সকলে উন্নত চুলাতে অভ্যস্ত না হতে পারলে, স্থানীয় বায়ু দূষণ আরও বৃদ্ধির কারণে খুব কমই সুফল পাওয়া যাবে।  

    বায়ু দূষণ কম হয় এমন রান্নার চুলা ব্যবহারের সুবিধা জানিয়ে লক্ষ্যপূর্ণ তথ্যের প্রচারণা এর সুবিধা সম্পর্কে বার্তা ছড়াতে সাহায্য করবে, এবং প্রকল্পগুলোর উচিত হবে ক্রেতার পছন্দ অনুযায়ী চুলাগুলো তৈরী করা। এবং, অবশ্যই, পরিবারগুলোকে একাধিক কিস্তিতে মূল্য পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হবে, যা তাদের জন্য আরও সাশ্রয়ী হবে। 

    গত সপ্তাহে আপনারা দেখেছিলেন কিভাবে দারিদ্র্য নীতি ব্যয়িত প্রতিটি টাকায় ২ টাকার সমান সামাজিক কল্যাণে সাহায্য করতে পারে। রান্নার চুলাকে দূষণমুক্ত করে বানালে তা গৃহস্থালির বায়ু দূষণ কমাতে সহায়তা করে ব্যয়িত প্রতিটি টাকায় ৫ টাকা পরিমাণ কল্যাণ করতে পারে। এগুলো কি বাংলাদেশের জন্য সবচেয়ে ভাল বিনিয়োগগুলোর মধ্যে কয়েকটি? copenhagen.fbapp.io/indoorairpollutionbangla -এ আপনার বক্তব্য শোনা যাক। বাংলাদেশ কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো করতে পারে সে বিষয়ে আলোচনা শুরু করা যাক।

    এই প্রবন্ধটি মূলত প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল।