কিভাবে কর সংশোধনের জন্য কার্যকর সমাধান দেশের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সহায়তা করতে পারে
- বিয়র্ন লোমবোর্গ
বাংলাদেশের সরকারি খাত গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পিছিয়ে রাখার প্রধান কারণগুলোর মধ্যে দুর্বল অবকাঠামো অন্যতম। সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য ক্লিনিকগুলো জনগণকে ভালোমানের, বিশেষায়িত সেবা প্রদানে লড়ে যাচ্ছে। আর প্রাথমিক বিদ্যালয়ের বাহিরে উন্নত মানের জনশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত। এই চ্যালেঞ্জগুলো কয়েকটি নমুনা মাত্র, এবং এসবগুলোই আংশিকভাবে মূলত একটি পরম সত্যের ফল: এই দেশের কর-জিডিপির অনুপাত বিশ্বের সর্বনিম্নের তালিকায় অন্যতম।
সরকারের রাজস্ব আয় সমগ্র অর্থনীতির মাত্র ১১ শতাংশের সমান। তাই আসলে বাংলাদেশে রাজস্ব আয় বৃদ্ধিতে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও এর বেশিরভাগই কাজে লাগানো যায় না।
পরবর্তী পাঁচ বছরে, সরকার কর-জিডিপির অনুপাত ১৪ শতাংশে উত্তীর্ন করার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে সবচেয়ে কার্যকরি উপায় কোনগুলো হতে পারে - যেসব সরকারী সেবার উপর জনগণ নির্ভর করে, সেগুলোর উন্নয়নে সরকারকে মূলধন সরবরাহের করা?
"বাংলাদেশের অগ্রাধিকারসমূহ", দেশের আরও অন্যান্য উন্নয়ন কাজের সাথে সম্পর্কিত প্রশ্ন সহ এই প্রশ্নের উত্তর দেয়ার লক্ষ্যে কাজ করছে। ব্যয়িত প্রতি টাকায় কোন সমাধানটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ কল্যাণ বয়ে আনবে তা খুঁজে বের করার জন্য আমাদের অর্থনীতিবিদদের দল অনেকগুলো বিষয়ের উপর গবেষণা চালিয়েছে।
করের ভিত্তি আরও মজবুত করার ক্ষেত্রে ভ্যাট একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সর্বমোট করজাত রাজস্বের ৭০ শতাংশ এই ক্ষেত্র এবং আয়কর থেকে সংগৃহীত রাজস্ব একত্রিত করার ফলে হয়। বজলুল হক খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন অধ্যাপক, এবং বিপ্লব কুমার নন্দী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন সিনিয়র লেকচারার, খুঁজে বের করেছেন যে ভ্যাট এবং এর সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন করা সরকারের জন্য আরও সম্পদ একত্রীকরণে সবচেয়ে সম্ভাবনাময় কৌশলগুলোর একটি।
অর্থনীতিবিদগণ প্রথমে যে উপায়ে ১৫ শতাংশ ভ্যাট গণনা করা হয়, তা পরিবর্তন করার প্রভাব বিশ্লেষণ করেন। বর্তমানে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সকল পণ্য ও পরিষেবার জন্য শুল্ক মূল্য নির্ধারণ করে, এবং এই মূল্যই পরবর্তীতে ভ্যাটের আয় নির্ধারণ করে। উদাহরণস্বরূপ আপনি যদি একজন বিক্রেতা হয়ে থাকেন, যিনি প্রতি লিটার সয়াবিন তেল ১০৫ টাকা মূল্যে বিক্রি করেন, উক্ত ১০৫ টাকার উপর ভ্যাট গণনা করা হয় না – যে দাম দিয়ে রান্নার তেল আসলে কেনা হচ্ছে। এর পরিবর্তে, এনবিআর সয়াবিন তেলের মূল্য যত হওয়া উচিত বলে নির্ধারণ করে তার উপর ভিত্তি করে এই ১৫ শতাংশ ভ্যাট গণনা করা হয়, যেটা মাত্র ৪৩ টাকা।
অর্থনীতিবিদগণ এসমস্ত শুল্ক মূল্য বাতিল করে এগুলোকে প্রকৃত বাজার মূল্য দিয়ে প্রতিস্থাপন করার প্রভাব বিশ্লেষণ করে দেখেছেন। কারণ এনবিআর বহু পণ্য ও পরিষেবার মূল্য কম নির্ধারণ করে থাকে; এর প্রভাব বেশ ভালো হবে - এই পরিবর্তনের কারণে ভ্যাট রাজস্ব দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে - অতিরিক্ত রাজস্ব আয়ে ৭ হাজার ৬৪০ কোটি টাকা যুক্ত করার মাধ্যমে।
এই পরিকল্পনার দ্বিতীয় অংশ, যে পদ্ধতিতে সরকারের ভ্যাট সংগ্রহ করা হয়, তা স্বয়ংক্রিয় করার সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি সেই সয়াবিন তেল বিক্রেতা হন, তাহলে আপনাকে আপনার আয়ের উপর ভিত্তি করে প্রতি বছর ভ্যাট গণনা ও পরিশোধ করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটি ঝামেলাপূর্ণ এবং অত্যন্ত ব্যয়বহুল হতে পারে।
এই গবেষণা, প্রক্রিয়াটিকে দক্ষতর করে তোলার প্রস্তাব দিয়েছে যেন এর ফলে করের প্রবিধান মেনে চলা এবং ট্যাক্স রিটার্ন করা সহজতর হয়। কাগজ-কলমে হিসাবের পরিবর্তে, বিক্রেতাগণ একটি ইলেকট্রনিক জমা এবং ফেরত পদ্ধতি ব্যবহার করতে পারবে। এটি ট্যাক্স কোড মেনে চলার ব্যয় কমাবে, আরও কর প্রদানে উৎসাহিত করার মাধ্যমে। গবেষকদের আনুমানিক হিসাব অনুযায়ী, নিবন্ধিত অনলাইন ভ্যাট দাতাদের সংখ্যা ৩৫,০০০ থেকে ৮৫,০০০ -এ উন্নীত হবে - অন্ততপক্ষে আরও ৫০,০০০ কোম্পানি স্বেচ্ছায় তাদের কর পরিশোধ করবে।
উক্ত পদ্ধতিকে স্বয়ংক্রিয় করলে করের রাজস্ব ২ হাজার ৪২০ কোটি টাকা বৃদ্ধি পাবে। এবং বিক্রেতারাও লাভবান হবে, কারণ তারা ব্যয়বহুল হিসাবনিরীক্ষকের ক্ষেত্রে এবং অন্যান্য হিসাবরক্ষণ পরিষেবার ক্ষেত্রে অর্থ বাঁচাতে পারবে, যেগুলো বর্তমানের জটিল ট্যাক্স কোড মেনে চলার জন্য প্রয়োজন হয়।
এই দুই-অংশের সমাধান – শুল্ক-নির্ধারণের প্রক্রিয়া বিলোপ এবং ভ্যাট সংগ্রহ স্বয়ংক্রিয়করণ - জাতীয় কর-জিডিপি অনুপাত বাড়িয়ে প্রায় ১ শতাংশে নিয়ে আসবে। এটা সরকারের ৫ বছরে ১৪ শতাংশের লক্ষ্যের তুলনায় কম, কিন্তু এর অগ্রগতি প্রতি বছর ১০ হাজার ৪০ কোটি টাকার অতিরিক্ত করের রাজস্ব সংগ্রহের সমতুল্য।
যদিও সরকারেরে জন্য আরও সম্পদ একত্রীকরণের প্রকৃত সুবিধা অতিরিক্ত করের রাজস্ব দিয়ে কী কী সম্পাদন করা যাবে সেটার উপর নির্ভর করবে। বুদ্ধিমত্তার সাথে টাকা ব্যয় না করা হলে, এই রাজস্ব বাড়ানোর প্রচেষ্টার ফলাফল শূন্য হতে পারে। কিন্তু বুদ্ধিমত্তার সাথে ব্যয় বেশ ভালো ফলাফল এনে দিতে পারে।
আমাদের বিশ্লেষণ অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই এই অতিরিক্ত তহবিল ব্যয় করা হবে বাংলাদেশের জন্য অতীব জরুরি অবকাঠামোগত প্রকল্পগুলোর ক্ষেত্রে - রাস্তা এবং রেল পরিবহন, বৈদ্যুতিক গ্রিড, এবং পানি সরবরাহের ব্যবস্থা। কিন্তু করের সংস্কার বাস্তবায়নের জন্য অর্থ ব্যয় করতে হবে। আর যেহেতু রাজস্ব বৃদ্ধি হলে সরকার লাভবান হতে পারে, এটা ক্রেতাদের জন্য বাজার মূল্য বৃদ্ধি করবে, তাই এই খরচকে নাগরিকদের খরচ হিসাবেই বিবেচনা করতে হবে।
তথাপি, এটা বোঝা যাচ্ছে যে আপনি যখন করের সংস্কারের পাশাপাশি অবকাঠামোগত ব্যয়ের সুফলের নিট প্রভাব নিরূপণ করবেন, এই পরিকল্পনার ফলাফল বেশ সম্মানজনক হবে - ভ্যাট ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকরি করার ক্ষেত্রে ব্যয়িত প্রতি টাকায় প্রায় ৬ টাকার সমান কল্যাণ হবে, যদি ধরে নেয়া হয় যে এই রাজস্ব অবকাঠামোগত প্রকল্পগুলোর জন্য ব্যয় করা হবে।
| সংস্কারসমূহ | ব্যয়িত প্রতি টাকায় সর্বমোট যত টাকার সুবিধাসমূহ পাওয়া গিয়েছে |
|---|---|
| বাজার মূল্যকে শুল্ক মূল্য দ্বারা প্রতিস্থাপন, ভ্যাট সংগ্রহ স্বয়ংক্রিয়করণ, এবং অবকাঠামোর ক্ষেত্রে অতিরিক্ত রাজস্ব ব্যয় করা | ৬ |
সরকারের জন্য আরও সম্পদ একত্রীকরণ দেশের অতীব জরুরি অবকাঠামোগত চাহিদাসহ অনেক সরকারী পরিষেবা এবং পণ্যের উন্নয়নে সাহায্য করতে পারে। কিন্তু সরকারের জন্য আরও সম্পদ একত্রীকরণ কী বাংলাদেশকে সাহায্য করার সবচেয়ে ভালো উপায়? আর সরকার যে অতিরিক্ত রাজস্ব আয় করবে তা কিভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়? copenhagen.fbapp.io/taxreformbangla -এ আপনার বক্তব্য শোনা যাক। বাংলাদেশ কিভাবে সবচেয়ে ভালো করতে পারে, এবং তার ভবিষ্যতের জন্য কোন সমাধানগুলোর ক্ষেত্রে তার অগ্রাধিকার দেওয়া উচিত, আমরা সে সম্পর্কে আলোচনা অব্যাহত রাখতে চাই।
ড. বিয়র্ন লোমবোর্গ হলেন কোপেনহেগেন কনসেনসাস সেন্টার -এর প্রেসিডেন্ট, যিনি ব্যয়-সুবিধার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর সেরা সমাধানের শ্রেনীবিন্যাস করেছেন। তিনি টাইম ম্যাগাজিনের মূল্যায়নে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন।
মোসাঃ তাসনুভা বাশার তন্বী কর্তৃক অনূদিত